উদ্ভট আইডিয়া - বাক্সের বাইরে
বাংলাদেশের মানুষ চিন্তা করতে একদমই পছন্দ করে না। ছোটবেলায় দেখেছি আমার কোন কথা যদি লজিকাল না হয় বা সাদ্ধের বাইরে হয় তাহলেই সবাই ওটা নিয়ে হাসাহাসিতে ফেটে পড়ত। কিন্তু এভাবে যখন আমরা দিনে দিনে নিজের ব্যক্তিত্বকে বজায় রাখার জন্য আউট অফ বক্স চিন্তা ভাবনা বাদ দিয়ে দিই। আমরা জানি আমাদের গুরুজন আমাদের কাছ থেকে উল্টা পাল্টা উত্তর শোনার চেয়ে ‘নাআআআআআআ পারি নাআআআআ’ শুনলে বেশি খুশি হয়। আর একারণেই আমাদের মধ্যে থেকে তৈরি হচ্ছেনা কোন উদ্যোগতা, তৈরি হচ্ছে না কোন ম্যাথমেটিশিয়ান আর তৈরি হচ্ছে না কোন পৃথিবী বিখ্যাত--- বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, গবেষক, শিক্ষক, গায়ক, নায়ক, চিকিৎসক,প্রকৌশলীসহ কোন কিছুই। এর থেকে বেড়িয়ে আসতে হলে আমাদের গুরুত্ব দিতে হবে উদ্ভট আইডিয়া গুলোকে। আমাদের চিন্তার বিস্তারকে নিয়ে যেতে হবে অসীম থেকে অসীমে। অসম্ভব কথাকে আমাদের ভুলে যেতে। সেই জন্যই এই ছোট্ট উদ্যোগ......... উদ্ভট আইডিয়া - বাক্সের বাইরে Founder : Md. Abdulla Al Mamun Department of Computer Science and Engineering The University of Rajshahi